Logo

শান্তার স্মরণে ইবিতে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:১২
শান্তার স্মরণে ইবিতে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি
ক্যাম্পাস প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) মাগুরা জেলার আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের প্রোগ্রাম অর্গানাইজার মো. আল-আমিন মোল্লা বলেন, 'আজকের এই কর্মসূচিতে আমরা সার্বিক সহযোগিতা করেছি। রক্তদান একটি মানবিক কাজ। এদেশে থ্যালাসেমিয়া রোগীর অনেক বেড়ে গেছে, তাদের সহযোগিতা জন্য আমরা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইনের মাধ্যমে ব্লাড সংগ্রহ করে থাকি।'

বিজ্ঞাপন

এ বিষয়ে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ-সম্পাদক মেহেদী হাসান বলেন, 'আমরা দ্বিতীয় বারের মত ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। গতবার জুলাই শহীদদের স্মরণে আমরা এ আয়োজন করেছিলাম। আজকে আমাদের ময়মংসিংহ জেলার ছোট বোন সুমাইয়া শারমিন শান্তার স্মরণে আমরা এ আয়োজন করেছি। আমরা রক্তদানের মত উত্তম ইবাদত আর নেই। আমরা ভাবলাম যে শান্তার স্মরণে কী করা যায়, সেই চিন্তা থেকে আমরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্টেট ব্লাড সেন্টারের সাথে যোগাযোগ করে এ আয়োজন করি।'

প্রসঙ্গত, সুমাইয়া শারমিন শান্তার বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত ২১ জুন ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা শান্তার লিভার ট্রান্সপ্লান্ট হলেও জ্ঞান ফেরেনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD