Logo

শাকসু নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
সিলেট
১৯ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৯
শাকসু নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ স্থগিত করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

বিজ্ঞাপন

দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে নির্বাচন সাময়িকভাবে বন্ধ রাখা হলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD