Logo

শিক্ষার্থীদের যাতায়াতে বাস না দেওয়ায় চবির মূল ফটকে তালা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫১
শিক্ষার্থীদের যাতায়াতে বাস না দেওয়ায় চবির মূল ফটকে তালা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের বাস না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে চাকসুর উদ্যোগে মূল ফটকে তালা দেওয়া হয়। তারা জানিয়েছে, বাস না দেওয়া পর্যন্ত তালা খুলবেন না। এ সময় সাধারণ শিক্ষার্থীরাও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, “নির্বাচনে অংশ নিতে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বাস ব্যবহার করা যাচ্ছে না। শুধু ট্রেনের দুটি বগি ভাড়ার জন্য সামান্য অর্থ দেওয়া হচ্ছে। আমরা বাইরে থেকে প্রয়োজনীয় টাকা দিয়ে বাসের খরচ বহন করতে প্রস্তুত, তবুও শিক্ষার্থীদের জন্য বাস দেওয়া হচ্ছে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “অন্যান্য অনুষ্ঠান ও প্রোগ্রামে শিক্ষকরা চাইলে বাস দেওয়া হয়। এবার শিক্ষার্থীদের চাওয়ায় তা না দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট শিক্ষার্থীবিরোধী অবস্থান। বাস না দেওয়া পর্যন্ত মূল ফটক বন্ধ থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আবরারুল হক বলেন, “চাকসু প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছে, এবং বাসের সকল খরচও তারা বহন করতে রাজি ছিলেন। তারপরও বাসের ব্যবস্থা করা হয়নি, যা শিক্ষার্থীদের বিরোধী নীতির পরিচয় বহন করে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD