বাকৃবি’র ১৯৯০ ব্যাচের পক্ষে মামুন-বিপ্লবকে সংবর্ধনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৯৯০-৯১ ব্যাচের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. মো. মামুন অর রশিদ এবং এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লবকে সংবর্ধনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৯৯০-৯১ ব্যাচের পক্ষে তত্কালীন শিক্ষার্থী ও এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার।








