বাকৃবির কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন (নবীনবরণ) অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
তবে বিভিন্ন অনুষদ ও আবাসিক হলের ওরিয়েন্টেশন অনুষ্ঠান পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামী ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের ক্লাস ও নির্ধারিত পরীক্ষাসমূহও পূর্বসূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।








