গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পার্কিংয়ে থাকা একটি বিশ্ববিদ্যালয় বাসের ওপর বড় একটি গাছ ভেঙে পড়েছে। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টির সময় হঠাৎ একটি বড় গাছ উপড়ে গিয়ে পার্কিং এলাকায় থাকা বাসের ওপর পড়ে। আকস্মিক এ ঘটনায় শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর গাছ ভেঙে পড়ায় যানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন থেকে চার লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী আহত হয়নি।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। এসব গাছ দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ এ ধরনের গাছ শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাই ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।








