Logo

ঢামেকসহ রাজধানীর চার মেডিকেলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৩ আগস্ট, ২০২৬, ১৯:২০
ঢামেকসহ রাজধানীর চার মেডিকেলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজসহ রাজধানীর চারটি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত পৃথক পাঁচটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ঘোষিত কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে মো. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক এবং মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটিতে জাকারিয়া আশরাফ আশফিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাক।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম জহির। সদস্য সচিব করা হয়েছে ইফতেখার আহমেদ শিহাবকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ কমিটিতে খোন্দকার সিফাত-উল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মহসিন আলী ও মো. আরাফাত রহমান।

বিজ্ঞাপন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন রানভীন খান। সদস্য সচিব করা হয়েছে মাহাথির মুহাম্মদকে।

আবদুল্লাহ আল কাফি পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাহিদ হাসান, সাদীদ আহনাফ, তানজিম ওয়াসেত, মো. মাসুম, নাদিম আঞ্জুম খান ও মো. নাঈম হোসেনকে।

বিজ্ঞাপন

ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদল

ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলে আলভী ওমায়ের মাহমুদকে সভাপতি এবং আহনাফ ইফতেখার ইরামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে অমিত পালকে সিনিয়র সহসভাপতি এবং মো. আব্দুল মোকাদ্দেম ফাইদকে সহসভাপতি করা হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাজিদুল হক। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম জিওন।

বিজ্ঞাপন

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান সিফাত, সহদপ্তর সম্পাদক পদে মো. ইসতিয়াক আহমেদ, প্রচার সম্পাদক পদে আব্দুল কাদের রুমি এবং সহপ্রচার সম্পাদক পদে মাজিদুল আলম দায়িত্ব পেয়েছেন।

ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন আজরা মাহমুদা হিলারী, সাংস্কৃতিক সম্পাদক মুঈদ চৌধুরী রাফি, স্বাস্থ্য সম্পাদক রাফসান রেজা বাপ্পি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান রুমি এবং ক্রীড়া সম্পাদক রিপন মিয়া।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এমামুল আহসান রাফিম ও সামিনুর রহমান।

বিজ্ঞাপন

আগের কমিটিগুলো ছিল মেয়াদোত্তীর্ণ

ছাত্রদল সূত্রে জানা যায়, এর আগে ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের কমিটি ২০১৮ সালে ঘোষণা করা হয়েছিল।

২০১৮ সালের ১৮ জুলাই গোলাম মোর্শেদ সজীবকে সভাপতি ও সাইফুল ইসলাম বাদশাকে সাধারণ সম্পাদক করে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি দেওয়া হয়। একই সময়ে তাওহীদুল ইসলাম সৈকতকে সভাপতি এবং ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলে মাজহারুল ইসলাম জাহিদকে সভাপতি ও মো. নকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

অন্যদিকে ২০২০ সালের ২৪ জুলাই মেহেদি হাসান সাকিবকে আহ্বায়ক এবং সাদ বিন নেওয়াজকে সদস্য সচিব করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল।

পরে এসব কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সেগুলো বিলুপ্ত করেন।

বিজ্ঞাপন

নতুন কমিটি ঘোষণার মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হলো। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ থাকায় এসব ইউনিটে শিগগিরই আরও বিস্তৃত সাংগঠনিক কাঠামো গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD