Logo

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ২১:০৯
কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্বৃত্তরা এসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখেছি এটা আমাদের থানা এলাকায় পড়েনি। এটা পড়েছে তেজগাঁও থানা এলাকায়।

বিজ্ঞাপন

অন্যদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের সীমানা বাংলামোটর থেকে আসতে হাতের ডানে পড়ে এবং বামে এই ঘটনাটি ঘটেছে। যেখানে ককটেলটি ফুটেছে, সেটি কলাবাগান থানা এলাকায় পড়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি এটা তেজগাঁও থানার ভেতরে পড়েছে, কলাবাগান থানার ঘটনা নয়। যে থানার ঘটনাই ঘটুক, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD