শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা: সহকারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামির সহযোগী সাগরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে পটুয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীর সামনে রাকিবকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় রাকিবকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে এবং পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।








