Logo

ঈদের ছুটিতে দেখা মিলছে যানজটহীন ঢাকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১৬:১১
ঈদের ছুটিতে দেখা মিলছে যানজটহীন ঢাকার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঈদের ছুটি ও মানুষের গ্রামের বাড়িমুখী যাত্রার কারণে শহরের সড়কগুলোতে নেই আগের মতো যানজট, ফলে স্বস্তিতে সময় কাটাচ্ছেন নগরবাসী।

বিজ্ঞাপন

গত কয়েকদিনে নৌ, সড়ক ও বিমানপথে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গেছেন। এতে করে যানজটের শহর হিসেবে পরিচিত রাজধানীর রাস্তাঘাটে নেমে এসেছে অস্বাভাবিক শান্ত পরিবেশ।

ঈদের দিন দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি প্রায় ফাঁকা। স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করলেও তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। ফলে খুব অল্প সময়েই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারছেন নগরবাসী।

বিজ্ঞাপন

ফাঁকা রাস্তায় বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা দ্রুতগতিতে চলাচল করছে। সাধারণ দিনে যেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে, সেখানে এখন অনেক কম সময়েই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে।

ঈদের আনন্দের পাশাপাশি রাজধানীর এই নীরবতা অনেকের কাছেই এক ধরনের স্বস্তির অনুভূতি তৈরি করেছে। কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজ শেষ করে অনেকে এখন আত্মীয়দের বাসায় মাংস পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন।

রায়েরবাজারের বাসিন্দা আবু হায়াত জানান, সাধারণ সময়ে যে পথে যেতে ৪৫ মিনিটের বেশি লাগে, ঈদের দিনে মাত্র ১০ মিনিটেই পৌঁছে গেছেন তিনি। তাঁর ভাষায়, ঢাকার এমন রূপ সত্যিই স্বস্তির।

বিজ্ঞাপন

আজিমপুর–গাবতলী রুটের বাসচালক মাসুদ আলম বলেন, আজ যানজট না থাকায় গাড়ি চালাতে অনেক স্বস্তি লাগছে। শুধু যাত্রী ওঠানামার সময় ছাড়া আর কোনো জায়গায় থামতে হয়নি।

অন্যদিকে শাহজাহানপুরের বাসিন্দা জরিনা খাতুন বলেন, ঈদের ছুটিতে ঢাকাকে একেবারে আলাদা লাগে। এ সময় শহরটা খুব সুন্দর লাগে, যদি সবসময় এমন থাকতো!—এমনটাই তার অভিমত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD