Logo

মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, সময়মতোই ছাড়ছে বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মে, ২০২৬, ১২:৫৫
মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, সময়মতোই ছাড়ছে বাস
ছবি: সংগৃহীত

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের চাপ। তবে যাত্রী বেশি হলেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সরেজমিনে মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন জেলার উদ্দেশে একের পর এক বাস ছেড়ে যাচ্ছে। অধিকাংশ গাড়িই নির্ধারিত সময় অনুযায়ী টার্মিনাল ছেড়েছে। যাত্রীদের মধ্যেও তেমন কোনো অসন্তোষ বা অভিযোগ দেখা যায়নি।

আগেই টিকিট সংগ্রহ করা যাত্রীরা বলছেন, মহাখালী থেকে সময়মতোই গাড়ি ছাড়ছে। তেমন ঝক্কি-ঝামেলা নেই।

বিজ্ঞাপন

তবে, গাবতলী বাস টার্মিনালে গেলে সেখানে কিছু কিছু যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। তবে তারা এও বলছেন, ঈ দের সময় হিসেবে এটা সহনীয়। কিন্তু সেই তুলনায় মহাখালী বাস টার্মিনালে সব কিছু স্বাভাবিক দেখা গেছে।

মহাখালীতে টার্মিনালে যারা আগে টিকিট কাটেননি, তাদের কেউ কেউ আজ টিকিট কেটে বা ড়ির উদ্দেশে যাত্রা করছেন। কিন্তু টিকিটের জন্যও খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। 

বিজ্ঞাপন

ময়মনসিংহগামী যাত্রী আজহারুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছি। আমাদের রুটে সাধারণত আগে থেকে টিকিট কাটার প্রয়োজন হয় না। টার্মিনালে এসে অল্প সময় অপেক্ষা করতেই টিকিট পেয়ে গেছি। বাসও নিয়মিত ছেড়ে যাচ্ছে। রাস্তায় যানজট না থাকলে আশা করছি সময়মতো বাড়ি পৌঁছাতে পারবো

তবে রাতের বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলগামী কয়েকটি বাস এখনও টার্মিনালে পৌঁছাতে পারেনি। এ কারণে কিছু কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। তারপরও সামগ্রিকভাবে মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রা এখন পর্যন্ত স্বাভাবিক ও স্বস্তিদায়ক বলেই মনে করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD