Logo

মোহাম্মদপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ২০:৪৪
মোহাম্মদপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটসংলগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে ভবনটির ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সড়কে তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে ইউনিটগুলোর কিছুটা বেগ পেতে হয়েছে। বাকি দুটি ইউনিটও ঘটনাস্থলের পথে রয়েছে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক—সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD