Logo

রাজধানীতে আবারও শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ১৩:৪১
রাজধানীতে আবারও শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাষানটেক এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শনিবার রাতের দিকে ভুক্তভোগী শিশুর বাবা বাংলাদেশ পুলিশর কাছে লিখিত অভিযোগ দেন। পরে ভাষানটেক থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেপ্তার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভাষানটেকে বসবাস করছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে শিশুটি শারীরিক ব্যথার কথা পরিবারকে জানাচ্ছিল। পরে শনিবার রাতে সে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি খুলে বলে।

বিজ্ঞাপন

শিশুটির অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যায় বাসার সামনে খেলাধুলার সময় প্রতিবেশী হোসেন তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম জানান, মামলার পরপরই আসামিকে আটক করা হয়েছে। একই সঙ্গে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালর ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে। সেই নৃশংস ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাষানটেকে আবারও একই বয়সী এক শিশুকে ধর্ষণের এই ঘটনা ঘটল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD