Logo

কালশী বস্তিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, পানি সংকটে ফায়ার সার্ভিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মে, ২০২৬, ২০:৩৪
কালশী বস্তিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, পানি সংকটে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনটি বস্তির ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আনোয়ারুল ইসলাম দোলন আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD