Logo

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মে, ২০২৬, ২০:০৭
রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো তিনটি ইউনিট পথে রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD