পুরান ঢাকার ঐতিহ্যবাহী নতুন সংঘের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘নতুন সংঘ’-এর ২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলমগীর হোসেন এবং কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পুরান ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ‘নতুন সংঘ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা যায়, ১৯৫০ সালে পুরান ঢাকায় ‘নতুন সংঘ’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। প্রতিষ্ঠার ৭৬ বছর পেরিয়ে সংগঠনটি বর্তমানে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী পুরোনো সংগঠনগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিতি পেয়েছে।
পরিচিতি সভায় সংগঠনের অতীত ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সময়োপযোগী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কমিটি সংগঠনের সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার করবে—এমন প্রত্যাশা সবার।
এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য, সুনাম ও ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে আগামী দিনগুলোতে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সভায় সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








