এ্যাব-মালয়েশিয়ান চেম্বারের যৌথ উদ্যোগে গাছের চারা বিতরণ

এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ও বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর যৌথ উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ফলদ চারা বিতরন।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের আবুল বাশার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি” কর্মসূচীর আওতায় ফলদ চারা/কলম বিতরন করেছে এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ও বাংলাদেশ- মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ বক্কর, জয়েন্ট সেক্রেটারী এমডি মাহমুদ রশীদ ও পরিচালক আবু হেনা মোস্তফা কামাল পান্না।
কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে এ্যাব ৫ বছরে ৫ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে। ইতিমধ্যে সাভারে ও গাজীপুরে প্রায় ২০ হাজার চারা রোপন ও বিতরন করা হয়েছে। আজকে বাংলাদেশ- মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাথে যৌথ উদ্যোগে স্কুলের ছাত্র- ছাত্রীদের মধ্যে ফলদ চারা বিতরন কার্যক্রম শুরু হলো।
বিজ্ঞাপন
বাংলাদেশ- মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক আবু হেনা মোস্তফা কামাল পান্না বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষ যদি ১টি করে বৃক্ষও রোপন করেন তাহলে এক দিনেই ২০ কোটি বৃক্ষ রোপন করা সম্ভব।
বাংলাদেশ- মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ বক্কর এ্যাবকে আজকের কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচীতে এ্যাবের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে আবুল বাশার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এই কর্মসূচীর জন্য তার বিদ্যালয়কে সম্পৃক্ত করার জন্য এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ও বাংলাদেশ- মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এ সময় ড. জামসেদ রিপন, কৃষিবিদ নজরুল ইসলাম সুলতান, ড. আশাবুল হক আশা, প্রফেসর বাকী, কৃষিবিদ শাহ এমরান রানা, কৃষিবিদ আমিরুল হক টিপু, কৃষিবিদ ফেরদৌস হাওলাদার, কৃষিবিদ কে আই এফ সবুর, কৃষিবিদ রিজভী আহমেদ, কৃষিবিদ নাহিয়ান হোসেন, ছাত্রদল শেকৃবি শাখার সেক্রেটারী বি এম আলমগীর কবিরসহ কৃষিবিদ নেতৃবৃন্দ, অত্র স্কুলের শিক্ষিকা বৃন্দ ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








