Logo

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৮:৪৪
মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকার জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভুক্তভোগী লোকমান (৪৫) মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। ব্যাগটিতে প্রায় ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমানের হাতে ও পায়ে মোট তিনটি গুলি লেগেছে। তার হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলির আঘাত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্থানীয়রা দ্রুত আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি। তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD