Logo

অস্ত্রসহ আত্মসমর্পণের ফোনকল, রাজধানীতে ডিবির বাড়ি ঘেরাও

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ১৯:৪৪
অস্ত্রসহ আত্মসমর্পণের ফোনকল, রাজধানীতে ডিবির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় অস্ত্রসহ আত্মসমর্পণের ইচ্ছা জানিয়ে এক ব্যক্তির ফোন পাওয়ার পর একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর থেকে ভাষানটেকের নির্দিষ্ট ওই বাড়িটি ঘিরে রেখেছে ডিবির একটি দল। বাড়িটির ভেতরে অস্ত্র রয়েছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা উল্লেখ করে এক ব্যক্তি গোয়েন্দা পুলিশকে ফোন করেন। ফোনে তিনি দাবি করেন, তার কাছে অস্ত্র রয়েছে। একই সঙ্গে তিনি অপরাধের পথ থেকে সরে আসতে চান এবং নিজেকে সংশোধন করার ইচ্ছার কথাও জানান।

ওই ব্যক্তি পুলিশকে অস্ত্রসহ তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন এবং আত্মসমর্পণের কথা জানান।

বিজ্ঞাপন

ফোনকল পাওয়ার পর তথ্যের গুরুত্ব বিবেচনায় নিয়ে ডিবির একটি দল দ্রুত ওই বাড়িতে যায় এবং সেটি ঘিরে অভিযান শুরু করে।

তবে ফোনে দেওয়া তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাড়ির ভেতরে অস্ত্র রয়েছে কি না কিংবা ফোন করা ব্যক্তির পরিচয় ও অবস্থান সম্পর্কে অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ডিবির কর্মকর্তা জানান, অভিযান শেষ হলে ঘটনাটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD