ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা পৃথক দুটি অফিস আদেশে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একটি অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
অন্য আদেশে ডিবির মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে।
গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া ডিবি-রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।







