বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

রাজধানীর বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুকিমবাজার এলাকায় হেলমেটের একটি গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।








