রাজধানীর শ্যামলীতে বসতঘরে আগুন

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শ্যামলীর ৩ নম্বর রোডের ঢাকা উদ্যানসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১৫ মিনিটে ওই এলাকায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় ৪০ মিনিটের চেষ্টায় বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত কোনো ইউনিটের প্রয়োজন হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করেছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে পাঠানোর প্রয়োজন হয়নি।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।








