অগ্নিকাণ্ডে পেট্রোলের দোকানসহ চার ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পেট্রোলের দোকান, তিনটি ওষুধের দোকান ও একটি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, একটি জেনারেটরের স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার পেট্রোলের দোকান, আয়নাল বিশ্বাসের একটি ও আবুল হোসেনের একটি ওষুধের দোকান এবং একটি ভুষিমালের দোকান পুড়ে যায়। এ ছাড়া আগুনে ‘মাতৃছায়া’ নামের একটি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








