Logo

ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসে অংশীজন সভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১৮:১৭
ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসে অংশীজন সভা
ছবি প্রতিনিধি।

ভূমিকম্প পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ।

বিজ্ঞাপন

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ক্রেন, এক্সকেভটরসহ বিভিন্ন ভারী উদ্ধারকারী সরঞ্জাম রয়েছে এমন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধির নিয়ে এ সভা আয়োজন করা হয়।

সোমবার (১০ আগস্ট) ফায়ার সার্ভিসের ইওসি সেন্টার, মিরপুরের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমিকম্পের দিক থেকে ঢাকা দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউস, পিএসসি মহোদয়ের নির্দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ কর্তৃক এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান বলেন, বড় ভূমিকম্পে ফায়ার সার্ভিসের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার সকল জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি করতে হবে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিকল্পনা প্রণয়ণ ও প্রশিক্ষণের আয়োজন করতে হবে।

সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণের পক্ষ থেকে হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সভাপতি মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করার ঘোষণা দেন। এছাড়াও তিনি ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাবনা প্রদান করেন। অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়ে’র, এনডিই, আবুল মোমেন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত, ম্যাক্সিম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রায় ৭০ জন মালিক ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা, ফায়ার সার্ভিস ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন প্রধান ও জেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD