দেশের বাইরে থেকেই ‘হ্যালো ডিসি’তে সেবা পাচ্ছে প্রবাসীরা

প্রবাসে থেকেই করেও এখন ঢাকা জেলার ভূমি সংক্রান্ত নানা সমস্যার প্রতিকার ও পরামর্শ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ঢাকা জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সরাসরি অভিযোগ দাখিল করে অতি দ্রুত সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি যুক্তরাজ্যপ্রবাসী নাজমুল হোসেন এই অ্যাপের সুফল পেয়েছেন। তিনি ২০১৮ সালে রাজধানীর গুলশান-জোয়ার সাহারা (মানিকদিয়া) এলাকায় আড়াই কাঠা জমি ক্রয় করেন। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে স্থানীয় কতিপয় ব্যক্তি তার জমিটি দখল করে নেয় এবং তার স্বজনরা বাধা দিতে গেলে হুমকির শিকার হন। দেশে না এসে কীভাবে সমাধান পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকা নাজমুল হোসেন ‘হ্যালো ডিসি’ অ্যাপে নিজের অভিযোগ জানান। আবেদনের পরপরই জেলা প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করে এবং সমস্যা নিষ্পত্তির প্রয়োজনীয় আইনি পথ বাতলে দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা জেলা প্রশাসন সূত্র জানায়, ভূমি সংক্রান্ত এমন বিরোধের প্রতিকার পেতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নথিপত্র যাচাই-বাছাই ও উভয় পক্ষের শুনানি গ্রহণের মাধ্যমে আইনি উপায়ে বিষয়গুলো নিষ্পত্তি করা হচ্ছে।
বিজ্ঞাপন
ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম জানান, প্রবাসীরা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ভৌগোলিক দূরত্বের কারণে তারা অনেক সময় সরাসরি সরকারি দফতরে এসে সেবা নিতে পারেন না। তাদের নাগরিক ও ভূমি সংক্রান্ত সেবা পাওয়ার পথ সহজ এবং জনবান্ধব করতেই ‘হ্যালো ডিসি’ সেবাকে প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘হ্যালো ডিসি’ অ্যাপের এ ধরনের কার্যকর ভূমিকার ফলে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জেলা প্রশাসনের সেবা গ্রহণ এখন আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত হয়ে উঠেছে।








