Logo

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬, ১৩:২০
ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে অর্ণব দাস ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত বাসভবনে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।

ধানমন্ডি ৩২ ঘিরে বাড়তি নিরাপত্তা

বিজ্ঞাপন

১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এলাকার বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, শনিবার দুপুর পর্যন্ত সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

২০২৪ সালের পর নিয়ন্ত্রিত ধানমন্ডি ৩২

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এরপর থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে। এবার ১৫ আগস্টকে ঘিরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাসের আটকের ঘটনাও এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ঘটল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত জানায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD