Logo

দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, আটক ২ শিক্ষার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬, ১১:৩৪
দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, আটক ২ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে ভোরে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আটক দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪), ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক বিভাগের ফজলুর রহমান কাদের (২৪), একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানিয়েছেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের উপস্থিতি ও কার্যক্রমের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে বলে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন দুই শিক্ষার্থী আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকাতেও ভোর থেকেই পুলিশি তৎপরতা ছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD