Logo

মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
১৪ আগস্ট, ২০২৬, ১৭:০৭
মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা
ছবি প্রতিনিধি।

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় শখের বানু (৫৫) নামে এক নারীকে তার ছেলে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে এখলাছ হোসেন (৩০)কে আটক করেছে পুলিশ। নিহত শখের বানু উপজেলার ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়ার জিকুর হোসেনের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, এখলাছ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা দেওয়ার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন। নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে কোনো একসময় নিজ বাড়িতে মাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এখলাছকে আটক করে।

শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহানুর আলম বলেন, এখলাছ দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। নেশার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছি। মায়ের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং নিহতের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD