শাল্লায় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অরিন্দম চৌধুরী অপু গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লায় রাজনৈতিক (ডেভিল হান্ট) মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে শাল্লা সদর এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অরিন্দম চৌধুরী অপু উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করার চেষ্টা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে শাল্লায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালানোর অভিযোগে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করা হয়। তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ডি) ধারায় মামলার আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।








