Logo

কুড়িলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রাইভেটকার ও পাম্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৬:২৯
কুড়িলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রাইভেটকার ও পাম্প
ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকার এবং ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় গাড়ির সিলিন্ডারটি ছিটকে পাশের একটি ভবনে গিয়ে পড়লে কয়েকটি কাচও ভেঙে যায়।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (১৬ আগস্ট) ভোররাতে কুড়িল চৌরাস্তা-সংলগ্ন ‘প্রগতি ফিলিং স্টেশন লিমিটেড’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি প্রাইভেটকারে সিএনজি গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গাড়ির গ্যাস সিলিন্ডারটি তীব্র বেগে ছিটকে পাশের ডিটিএক্স বিল্ডিংয়ে গিয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এতে ভবনটির কয়েকটি কাচ ভেঙে যায়। একই সময়ে ফিলিং স্টেশনের ভেতরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রাইভেটকারটি এবং স্টেশনের দুটি গ্যাস চেম্বার ক্ষতিগ্রস্ত ও পুড়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর ফিলিং স্টেশনে আতঙ্ক তৈরি হলেও উপস্থিত লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্টেশনে থাকা লোকজন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, ভোররাতে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় পেছন দিক থেকে আরেকটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এরপরই মুহূর্তের মধ্যে সংশ্লিষ্ট গাড়িতে আগুন ধরে যায়।

পরে সিএনজি স্টেশনের কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওসি আরও বলেন, দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পেছনে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD