ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ব্যবসায়ী নেওয়াজ

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নেওয়াজ চৌধুরী মিতু (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউনের ১১ নম্বর সড়কের ১৫ নম্বর বাসার সাততলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, আগুন লাগার সময় নেওয়াজ চৌধুরী বাসার ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি ফ্ল্যাটের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় নেওয়াজ চৌধুরীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডে ফ্ল্যাটের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আগুন লাগার কারণ এবং ব্যবসায়ীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।







