Logo

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ২০:৪৮
হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের কার্যালয়ে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কী কারণে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD