Logo

বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৭
বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সাফল্য উদযাপনকে কেন্দ্র করে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতিকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।

বিজ্ঞাপন

শনিবার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সিওও শাহেদ জাহিদ, হেড অব সেলস মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (বিক্রয়) কাজী ইমদাদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত নেতারা বিক্রয় সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিশেষ গুরুত্বারোপ করেন।

পারফরমার’স মিটে বিক্রয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নির্ধারণ এবং বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

আয়োজকদের মতে, এই ধরনের কর্মসূচি কর্মীদের মধ্যে উদ্দীপনা ও পেশাদারিত্ব বৃদ্ধি করে, যা প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানটি ইতিবাচক ও প্রেরণাদায়ক পরিবেশে সমাপ্ত হয় এবং বসুন্ধরা টিস্যুর ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD