Logo

ওয়ালটনের এআই ফিচারযুক্ত এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪১
ওয়ালটনের এআই ফিচারযুক্ত এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন তার নতুন মডেলের সর্বোচ্চ ফিচারযুক্ত স্মার্ট এসি বাজারে উন্মোচন করেছে। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এই নতুন এসি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

বিজ্ঞাপন

ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান জানান, নতুন মডেলের এই এসিতে প্রতিনিয়ত উন্নত আইওটি ও এআই প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এতে রয়েছে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার এবং অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেম। এসব উদ্ভাবনী প্রযুক্তি ওয়ালটনের এসিকে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

ওয়ালটন রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ওয়ালটনের নিজস্ব উদ্ভাবিত এই প্রযুক্তি ও ফিচারগুলো ইতোমধ্যে প্যাটেন্ট সনদ পেয়েছে। অফলাইন ভয়েস কন্ট্রোল ব্যবহার করে ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ ছাড়াই এসিকে ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। আইকনিক ডিসপ্লে ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সহজেই এসির অবস্থা, বিদ্যুৎ খরচ ও ত্রুটি সম্পর্কে তথ্য জানতে পারবেন।

বিজ্ঞাপন

ওয়ালটনের নতুন সোলার হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে দিনকাল সোলার পাওয়ারের মাধ্যমে এসি চালানো যাবে। কম সোলার পাওয়ার থাকলে বিদ্যুৎ লাইন ব্যবহার করে হাইব্রিড পদ্ধতিতে চলবে, ফলে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কম হবে। রাতে এসি চলবে ব্যাটারি বা বিদ্যুৎ লাইনের মাধ্যমে।

এসির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আইফিল, এয়ার কোয়ালিটি ইনডেক্স, ফিল্টার ক্লিন অ্যালার্ট, ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তি এবং স্মার্ট কন্ট্রোল। আইফিল ফিচার ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রণ করে আরাম নিশ্চিত করে। এয়ার কোয়ালিটি ইনডেক্স রুমের বাতাসের মান পরীক্ষা করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। ফিল্টার ক্লিন অ্যালার্ট ব্যবহারকারীকে সময়মতো ফিল্টার পরিষ্কার করার নির্দেশ দেয়, ফলে এসির কার্যক্ষমতা ও সেবা মান বাড়ে।

বিজ্ঞাপন

ওয়ালটনের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিজাইন শাখার ইনচার্জ জুয়েল রানা বলেন, নতুন মডেলের এসিতে ব্যবহৃত পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট এবং আন্তর্জাতিক মানের টেস্টিং নিশ্চিতকরণের পরই প্রতিটি এসি বাজারে ছাড়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গবেষণা ও উদ্ভাবনী দলও উপস্থিত ছিলেন। নতুন মডেলের স্মার্ট এসি বাজারে আসার মাধ্যমে ওয়ালটন বাংলাদেশে এয়ার কন্ডিশনার প্রযুক্তিতে উদ্ভাবনী ও উৎকর্ষের নতুন দিগন্ত স্থাপন করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD