Logo

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে আকর্ষণীয় সুবিধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ২১:৫৫
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে আকর্ষণীয় সুবিধা
ছবি প্রতিনিধি।

জ্বালানি সংকটের প্রভাবে তেলচালিত যানবাহনের ব্যবহারকারীরা যখন বাড়তি খরচ ও ভোগান্তির মুখে পড়ছেন, তখন গ্রাহকদের সুবিধা বিবেচনায় ‘সুপার সেভার কার্নিভাল’ আয়োজন করেছে ওয়ালটন-এর ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন।

বিজ্ঞাপন

এই ক্যাম্পেইনের আওতায় তাকিওন ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি, নির্বাচিত গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিশেষ চমক আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলা সরাসরি মাঠে বসে দেখার সুযোগ।

এই আয়োজনকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন ও টেস্ট রাইড কার্যক্রমও চালু করা হয়েছে। তাকিওন ব্যবহারকারীরা নির্দিষ্ট স্থানে গিয়ে তাদের বাইকের ফ্রি সার্ভিস করাতে পারছেন এবং আকর্ষণীয় মূল্যে যন্ত্রাংশ কিনতে পারছেন। একই সঙ্গে সম্ভাব্য ক্রেতাদের জন্য রাখা হয়েছে সরাসরি বাইক দেখার ও টেস্ট রাইডের সুযোগ। দেশের সব ওয়ালটন শোরুম থেকেই গ্রাহকরা এসব সুবিধা গ্রহণ করতে পারছেন।

বিজ্ঞাপন

‘সুপার সেভার কার্নিভাল’ উপলক্ষে তাকিওনের উদ্যোগে দেশব্যাপী র‍্যালিও আয়োজন করা হয়েছে। দেশের ৬৪টি জেলার ৭০টির বেশি স্থানে একযোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে ইলেকট্রিক বাইকের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাকিওনের চলমান অফার ও সেবাসমূহের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে ফ্রি সার্ভিস ক্যাম্পেইনের বিষয়েও গ্রাহকদের অবহিত করা হয়।

দেশীয়ভাবে তৈরি তাকিওন ইলেকট্রিক বাইক ইতোমধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। দেশের রাস্তা ও পরিবেশের উপযোগী করে তৈরি এই বাইক আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা এবং দ্রুত সার্ভিস সুবিধার কারণে গ্রাহকদের কাছে বিশেষভাবে সমাদৃত। বর্তমানে তাকিওনের ৯টি ভিন্ন মডেল বাজারে পাওয়া যাচ্ছে, যা বিভিন্ন আকর্ষণীয় রঙে উন্মুক্ত রয়েছে।

ব্যবহার খরচের দিক থেকেও তাকিওন বেশ সাশ্রয়ী। মডেলভেদে প্রতি কিলোমিটার ভ্রমণে খরচ পড়ে মাত্র ১০ থেকে ২০ পয়সা পর্যন্ত। এছাড়া ৮০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, উন্নত লিড গ্রাফিন ব্যাটারি, শক্তিশালী সাসপেনশন, রিমোট কী, ডিজিটাল ড্যাশবোর্ড, স্পিড মোড এবং উন্নতমানের টায়ারের মতো আধুনিক ফিচার এতে যুক্ত রয়েছে। দুইজন পূর্ণবয়স্ক যাত্রী সহজেই এতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।

বিজ্ঞাপন

বাংলাদেশে প্রথম বিআরটিএ অনুমোদিত এই ইলেকট্রিক বাইকটির মূল্য শুরু হচ্ছে ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে এবং সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ওয়ালটনের অফিসিয়াল শোরুম ও তাকিওন এক্সক্লুসিভ ডিলার আউটলেট থেকে নগদ বা সহজ কিস্তিতে এই বাইক ক্রয়ের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD