Logo

সনি-র‍্যাংগসের আয়োজনে ৪৮ মডেলের নতুন ফ্রিজ উন্মোচন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ২১:৪৯
সনি-র‍্যাংগসের আয়োজনে ৪৮ মডেলের নতুন ফ্রিজ উন্মোচন
ছবি প্রতিনিধি।

দেশের ইলেকট্রনিক্স বাজারে নতুন সংযোজন হিসেবে ৪৮টি ভিন্ন ভিন্ন মডেলের রেফ্রিজারেটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে সনি-র‍্যাংগস। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড-এর নিজস্ব কারখানায় উৎপাদিত DAEWOO, KELVINATOR ও RANGS ব্র্যান্ডের ৪৮টি ভিন্ন ভিন্ন রঙ ও সাইজের রেফ্রিজারেটর বাজারে আনা হয়েছে। নতুন এই পণ্যগুলো দেশীয় বাজারে ভোক্তাদের চাহিদা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

১৯৮৪ সাল থেকে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড সুনাম ও আস্থার সঙ্গে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে সিলেট হাই-টেক পার্কে ১২০ একরের বেশি জায়গাজুড়ে ইউরোপীয় প্রযুক্তিনির্ভর আধুনিক রেফ্রিজারেটর উৎপাদন কারখানা স্থাপন করা হয়। শুরুতে ৬টি র‍্যাংগস এবং ৪টি কেলভিনেটর ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে যাত্রা শুরু হলেও গ্রাহকদের চাহিদা বিবেচনায় এবার নতুন করে আরও ২৫টি মডেল যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন মডেলগুলোর ধারণক্ষমতা ১৭০ লিটার থেকে ৩৭৭ লিটার পর্যন্ত। ফলে সব মিলিয়ে এখন বাজারে ৪৮টি ভিন্ন মডেলের ফ্রিজ পাওয়া যাবে, যা ভোক্তাদের জন্য আরও বেশি বিকল্প তৈরি করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্র্যান্ড লঞ্চিং উদ্বোধন করেন সনি-র‍্যাংগসের ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন। এছাড়া বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার, আমন্ত্রিত অতিথি ও ডিলাররা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি এসব রেফ্রিজারেটর দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে এবং ক্রেতাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD