Logo

ডাচ্-বাংলা ব্যাংকের এমডি হলেন এহতেশামুল হক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১০
ডাচ্-বাংলা ব্যাংকের এমডি হলেন এহতেশামুল হক
ফাইল ছবি।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে যোগদান করেছেন মো. এহতেশামুল হক খান।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রায় ছয় বছর ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও কাজ করেছেন।

ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও লোকাল অফিসের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মো. এহতেশামুল হক খান। ২০০৩ সালে তিনি এই ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অন প্রবেশন) হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু করেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মো. এহতেশামুল হক খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

এছাড়া তিনি দেশ-বিদেশে ব্যাংকিং ও ফাইন্যান্স সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের নেতৃত্বে নতুন গতি ও প্রত্যাশার সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD