Logo

ইসলামী ব্যাংক-রিয়া রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল জিতলেন শাবনুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৮
ইসলামী ব্যাংক-রিয়া রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল জিতলেন শাবনুর
ছবি প্রতিনিধি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটর সাইকেল পেলেন মুন্সিগঞ্জ জেলার শাবনুর খাতুন। ব্র“নাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে নিমতলা শাখার গ্রাহক শাবনুর খাতুন এই পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, মো. মোতাহার হোসেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য মাহে রমাদান উপলক্ষ্যে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেওয়া হবে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট উপহার পাবেন। ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এ অফার চলবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD