ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন-কে বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওয়ালটনের অগ্রযাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনের শক্ত ভিত থেকে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ—সব মিলিয়ে ওয়ালটন এখন বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে।
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা
বিজ্ঞাপন
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের বিভিন্ন ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে প্রতিষ্ঠানটি।
এর ফলে ওয়ালটনের নানা ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাচ্ছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ-কে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ক্রেতা ও শুভানুধ্যায়ীরা এই জার্সি সংগ্রহের সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যখন বাংলাদেশে ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচন করে, তখনই বোঝা যায় বিশ্বব্যাপী ওয়ালটনের গ্রহণযোগ্যতা কতটা শক্তিশালী। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন নয়, বরং একটি জাতির অগ্রগতির স্বীকৃতি।”
তিনি আরও বলেন, স্পনসরশিপ শুধু জার্সিতে লোগো প্রদর্শন নয়; এটি ব্র্যান্ডের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশের তরুণরা যখন আর্জেন্টিনার খেলা দেখে, তারা দলগত কাজ, দক্ষতা ও অধ্যবসায়ের শিক্ষা পায়। এখন তারা সেই জার্সিতে একটি বাংলাদেশি ব্র্যান্ডও দেখতে পাবে—যা তাদের অনুপ্রাণিত করবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা।
ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আর্জেন্টিনার ফুটবল চেতনা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এবং বাংলাদেশেও লাখো ভক্ত দলটিকে সমর্থন করে। বিশ্বকাপের সময় দেশের শহর ও গ্রামাঞ্চল আকাশী-সাদা পতাকায় ভরে ওঠে, যা দুই দেশের আবেগঘন সংযোগকে তুলে ধরে।
তিনি বলেন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে আমরা সম্মানিত। ফুটবল আমাদের রক্তে মিশে আছে। বিশ্বকাপ উপলক্ষে আমাদের অফিস, কারখানা ও পরিবেশকদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।
এই আয়োজনে দুই দেশের মধ্যে ক্রীড়া ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।








