Logo

ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৬
ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমা প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে ট্রাইব্যুনাল আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করে। রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আরও পড়ুন: তলবের ১০ মিনিটেই ট্রাইব্যুনালে পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা

আদালত আগামী ৮ ডিসেম্বর ফজলুর রহমানকে তার একাডেমিক সার্টিফিকেট এবং বার কাউন্সিলের সার্টিফিকেটসহ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।

ট্রাইব্যুনালের বিচারকরা শুনানি চলাকালীন উল্লেখ করেন, ফজলুর রহমান শুধু আদালত অবমাননার অভিযোগের মধ্যে নেই, তার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় ২৬ নভেম্বর। বিষয়টি প্রেক্ষিতে, ২৩ নভেম্বর তিনি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিষয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে উপস্থাপন করে। এই প্রসঙ্গে ব্যাখ্যা দিতে আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে হাজির হতে হবে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD