Logo

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৮
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন গ্রেফতার
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন

গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়।

কাঠগড়ায় উপস্থিত হয়ে সুমাইয়া জাফরিন কান্নায় ভেঙে পড়েন। তবে তিনি কোনো বক্তব্য দেননি।

বিজ্ঞাপন

জানা গেছে, সুমাইয়া জাফরিনকে আগে ভাটারা থানার গেরিলা প্রশিক্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৬ আগস্ট গ্রেফতার করা হয়েছিল। ৭ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ১২ আগস্ট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD