Logo

শেরপুরে জামায়াত নেতা হত্যা: প্রধান আসামিসহ ৪০ জনের জামিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪২
শেরপুরে জামায়াত নেতা হত্যা: প্রধান আসামিসহ ৪০ জনের জামিন
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। জামিনের মেয়াদ ৬ সপ্তাহ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়। পুলিশ ও নিহত জামায়াত নেতার পরিবার সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় ২৮ জানুয়ারি বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার নিয়ে বিরোধের সময় জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিজ্ঞাপন

এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩৪ জনকে নামীয় আসামি করা হয়েছে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD