Logo

পুরো রমজান মাস সকল হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩৮
পুরো রমজান মাস সকল হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
ফাইল ছবি।

পুরো রমজান মাস, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান এর যৌথ বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ৫ জানুয়ারি রিট দায়ের করেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের নোটিশ পাঠান।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, দেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলিম। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কোনো নিয়ম প্রণয়ন করা যাবে না, আর অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী বিদ্যমান প্রথা ও নিয়মকে সংবিধানগত স্বীকৃতি আছে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছে।

রিটে আরও বলা হয়, কোমলমতি শিশু-কিশোররা সারাদিন ক্লাস ও যাতায়াতের কারণে ক্লান্ত হয়ে রোজা রাখতে অক্ষম হতে পারেন। এতে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি হয়। এছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, যা সাধারণ নাগরিকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়।

বিজ্ঞাপন

হাইকোর্টের এই আদেশের ফলে আগামী রমজান মাসে শিক্ষার্থীরা স্কুলে না গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং রোজা পালনসহ ধর্মীয় আচারে মনোনিবেশ করতে পারবে।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD