৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) ছয়জন আইনজীবী এ রিট দায়ের করেন। রিট দায়েরকারী আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২২ ফেব্রুয়ারি ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছয়জন প্রশাসক হলেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার।
বিজ্ঞাপন
রিটে অভিযোগ করা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া ও প্রশাসক নিয়োগের বৈধতা সংক্রান্ত বিষয়গুলো আইনি প্রশ্ন উত্থাপন করছে। আদালত এ বিষয়ে শুনানি নির্ধারণ করবে।








