Logo

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে: রেহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১৬:০৯
এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে: রেহানা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। সেই সময় পরিবারের সদস্যদের সঙ্গে বিদেশে চলে যান তিনি এবং মন্ত্রিসভার একাধিক সদস্যকেও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেন। ওই সময় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তার বোন শেখ রেহানা—এমন একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষ্যগ্রহণের শুনানিতে এ ফোনালাপ বাজিয়ে শোনানো হয়। মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আসামি। সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক আতিকুর রহমান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ তার জবানবন্দি রেকর্ড করা হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে দুই মিনিট ৯ সেকেন্ডের ওই ফোনালাপ শোনানো হয়।

বিজ্ঞাপন

দুই মিনিট ৯ সেকেন্ডের সেই কথপোকথনটি হুবহু তুলে ধরা হলো-

সালমান: হ্যালো।

কর্নেল রাজিব: সালামালাইকুম স্যার। স্যার কর্নেল রাজিব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো ওভার টু ওভার স্যার।

বিজ্ঞাপন

সালমান: কে?

কর্নেল রাজিব: রেহানা আপা, রেহানা আপা। জ্বি স্যার।

রেহানা: স্লামালাইকুম ভাইয়া।

বিজ্ঞাপন

সালমান: হ্যাঁ, অলাইকুমল্লাম।

রেহানা: জি আপনি কই?

সালমান: আমি আমার বাসায়।

বিজ্ঞাপন

রেহানা: থাইকেন না।

সালমান: থাকবো না, হ্যাঁ ঠিকাছে।

রেহানা: আমরা অন্য জায়গায় আছি, আমরা মানে ববি, টিউলিপ ওকে কনভিন্স করছে তো... কল না করতে পারলেও আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে।

বিজ্ঞাপন

সালমান: আচ্ছা, তো তোমরা অন্য জায়গায় চলে গেছ? আপাও গেছে?

রেহানা: জি ভাই। তো আপনি...

বিজ্ঞাপন

সালমান: আমরা যদি বাইর হইতে পারি, আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেই বের করে ফেলি সাথে?

রেহানা: হ্যাঁ, হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে শায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন।

সালমান: ঠিকাছে, ঠিকাছে। ওকে।

বিজ্ঞাপন

রেহানা: এক সেকেন্ডও দেরি কইরেন না। কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারদিকে মানে সাদা জোব্বা পরা দাড়িওয়ালা এই আরকি। ইউ শুড বি (you should be) মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে, মানে যা আছে ঐটা করবো আরকি। এখানে একদম থাকা সেইফ না।

সালমান: আচ্ছা ঠিকাছে তাহলে ও কি বলবে মার্শাল ‘ল’ ডিক্লার করতেছে না সে?

রেহানা: ঐগুলো এখন বাদ দেন, ইউ শুড বি লিভ ইমিডিয়েটলি (you should be leave emediatly.)

বিজ্ঞাপন

সালমান: ওকে।

রেহানা: জ্বি ভাইয়া ফি-আমানিল্লাহ দোয়া করবেন।

সালমান: ফি আমানিল্লাহ।

বিজ্ঞাপন

রেহানা: স্লালামালাইকুম।

সালমান: অলাইকুমস্লাম।

ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সালমান এফ রহমান এই কথোপকথন মনোযোগ দিয়ে শোনেন বলে জানা গেছে।

এদিকে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানি পরিচালনা করেন। তবে আসামিপক্ষের আইনজীবী জেরার জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল আগামী ৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD