Logo

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১৬:৪৮
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ
ছবি: সংগৃহীত

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার নামে থাকা আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সব ধরনের মূল রেকর্ডপত্র সংরক্ষণ ও জব্দ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ১২ ডিসেম্বর সাবেক প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD