অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ

মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার সব কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ।
বিজ্ঞাপন
এর আগে গত ৪ মে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মহসিন রশীদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানির পর রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে তা খারিজ করে দেওয়া হয়।
রিটকারী আইনজীবী মুহাম্মদ মহসিন রশীদ বলেন, তারা ওই সময়ের সব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছিলেন এবং বিষয়টি কীভাবে তদন্ত হবে তা সরকারের ওপর নির্ভর করবে বলে আদালতে উল্লেখ করা হয়। তিনি জানান, গত শুনানিতে অ্যাটর্নি জেনারেল সরকারের অবস্থান জানার জন্য সময় নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আদালত রিটটি খারিজ করে দেন।








