Logo

রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১২:৩৪
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।

তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী রায় পেয়েছি। আদালতের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই রায়ে।

বিজ্ঞাপন

আব্দুল হান্নান মোল্লা আরও বলেন, আমি শতভাগ সন্তুষ্ট। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিচারক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ দেশের সাধারণ মানুষ আমাদের ন্যায়বিচারের লড়াইয়ে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, আদালত যে রায় দিয়েছেন, সেটি যেন দ্রুত কার্যকর করা হয়। আমার মেয়ের হত্যার বিচার বাস্তবায়ন দেখতে চাই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD