বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না, হাইকোর্টের নির্দেশ

মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া কোনো স্লিপার বাস সড়কে চলাচল করতে পারবে না। যেসব বাসের চলাচলের অনুমতি বিআরটিএ দিয়েছে, কেবল সেসব বাসই নির্ধারিত নিয়ম মেনে সড়কে চলাচল করতে পারবে।
বিজ্ঞাপন
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটি অ্যাপ্লিকেশন দিয়েছিল, তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়। আমি আদালতে বলেছি, সড়ক পরিবহন আইন ২০১৮—এর ধারা হলো ৪০-এ। ৪০-এ বলে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন। যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা ৮০-সেকশন ৮৪ দ্বারা এগুলো অফেন্স। এবং পানিশেবল অফেন্স, এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নাই। হাইকোর্টও পারমিশন দেয়নি,’ বলেন আইনজীবী।
বিজ্ঞাপন
ফলে বিআরটিএর অনুমোদন ও প্রয়োজনীয় পারমিট ছাড়া সড়কে স্লিপার বাস চালানোর সুযোগ নেই বলে আদালতের আদেশে বিষয়টি স্পষ্ট হয়েছে। বিদ্যমান আইন ও কারিগরি নির্দিষ্টকরণ মেনে অনুমোদিত যানবাহনই সড়কে চলাচল করতে হবে।








