Logo

‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৯
‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন’
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতির এজলাস ছেড়ে চলে যাওয়ার ঘটনার প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, ওই দিনের পরিস্থিতি নিয়ে অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য এসেছে যে, ব্যারিস্টার খোকনের অবস্থান সঠিক ছিল না—এ বিষয়ে তার বক্তব্য কী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল! হু ইজ হি হেয়ার? আমি সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট হিসেবে... আপনারা জানেন, এই সুপ্রিম কোর্টে আমাকে আইনজীবীরা ১১ বার নির্বাচিত করেছে। বার কাউন্সিলে সারা বাংলাদেশের ল’ইয়াররা তিনবার...’

তিনি আরও বলেন, ‘আমি আইনজীবীদের কথা বলব, বিচারপতিদের কথা বলব মাননীয় প্রধান বিচারপতির নিকট। অ্যাটর্নি জেনারেলের কোনো কাজ আছে এর মধ্যে?’

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে গুরুত্বহীন আখ্যা দিয়ে খোকন বলেন, ‘হি ইজ ইররেলেভেন্ট! তার বক্তব্যই ইররেলেভেন্ট! হি ইজ নোবডি ইন আওয়ার ডিসকাশন, ইন আওয়ার ডিমান্ড, অন আওয়ার ডিমান্ড! তার বক্তব্যটা অনভিপ্রেত।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় সাবেক সুপ্রিম কোর্ট বার সেক্রেটারি হিসেবে অ্যাটর্নি জেনারেলের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, ‘আমি আশ্চর্য হয়ে গেলাম! উনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন না? উনি কে? উনি কীভাবে আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নেন? আই অ্যাম সারপ্রাইজড, শকড অ্যান্ড সারপ্রাইজড!’

আইনজীবীদের দাবি ও বিচারপতিদের বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনায় সুপ্রিম কোর্ট বারই প্রতিনিধিত্ব করবে—এমন অবস্থানই সংবাদ সম্মেলনে তুলে ধরেন আইনজীবী সমিতির সভাপতি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD